News Bangla 24 BD | মির্জাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের যুব কর্ণার পরিদর্শন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

মির্জাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের যুব কর্ণার পরিদর্শন


 পিএসটিসি-ইউবিআর প্রকল্প-২ ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মির্জাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের যুব কর্নার পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন করেন ফৌজিয়া আসমত, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এবং মোঃ মোশারফ হোসেন, সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, গাজীপুর সদর,গাজীপুর; ফারজানা রহমান, এরিয়া কো-অর্ডিনেটর, নাজমুল কবির আল-মেহমুদ প্রোগ্রাম অফিসার, ইউবিআর-২ প্রজেক্ট, গাজীপুর, ইউবিআর ইয়ুথ ফোরাম এর প্রতিনিধি ফারজানা আফরিন, সদস্য সচিব ও মোঃ হাবিবুর রহমান ইয়ুথ ফোকাল।
বর্তমান কিশোর – কিশোরী ও যুবসমাজের জন্য যা অত্যন্ত যুগোপযোগী। কারণ বর্তমান যুগ ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর। সহজেই ঘরে বসে পৃথিবীর সবকিছু জানা সহজ হচ্ছে। ছেলে-মেয়েরা অনেকেই ক¤িপউটার ও মোবাইলে তথ্য আদান-প্রদান করছে। তাদের বেড়ে উঠার বিষয়গুলো যেমন শারীরিক ও মানসিক পরিবর্তন, বন্ধুত্ব ও অন্যান্য পরিমন্ডলে নিজেদের তুলে ধরতে সক্ষম হচ্ছে। অনুসন্ধিৎসু যুব সমাজ অনেক সময় তাদের বয়স উপযোগী তথ্য ছাড়াও অপ্রাসঙ্গিক যেমন, যৌনতা বিষয়ে জানার আগ্রহ বাড়ছে ও ঝুকে পড়ছে। যা অল্প বয়সে মোটেই কাম্য নয়। তবে প্রতিটি ছেলে মেয়ের বেড়ে ওঠার সময় তাদের কি করণীয় বা বর্জনীয় এ বিষয়ে পরিষ্কার জ্ঞান থাকা দরকার। ইউবিআর প্রজেক্ট এর মহিলা ও পুরুষ কাউন্সেলর সপ্তাহে প্রতি বুধবার ও শনিবার ১০ থেকে ২৪ বছর বয়সী যুবদের বয়সন্ধিকালীন পরিবর্তন, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ সেবা প্রদান করছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, ফৌজিয়া আসমত বলেন- পিএসটিসি যুব বান্ধব স্বাস্থ্য শিক্ষা বিষয়ে যে উদ্যোগ নিয়েছে তা অব্যাহত রাখলে অত্র এলাকার সুবিধা-বঞ্চিত যুব সমাজ বিষেশভাবে উপকৃত হবে এবং গাজীপুর সদর উপজেলায় যুববান্ধব স্বাস্থ্যসেবা প্রদানের অনুকুল পরিবেশ তৈরী হবে।
পরিদর্শন র্কাযক্রম সফল করার জন্য সহায়ক ভূমিকা পালন করেন কমিউনিটি মবিলাইজার জীবন চন্দ্র বর্মন ও কাউন্সেলর নিপুর আরেং প্রমুখ

এ বিভাগের অন্যান্য সংবাদ