News Bangla 24 BD | টঙ্গীতে গুজব ও ডেঙ্গু প্রতিরোধে বিষয়ক মতবিনিময় - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

টঙ্গীতে গুজব ও ডেঙ্গু প্রতিরোধে বিষয়ক মতবিনিময়


টঙ্গী প্রতিনিধি : টঙ্গী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গুজব ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক গণসচেতনতামূলক সভায় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান। আগামী ৫ আগস্ট টঙ্গী কলেজ গেইট থেকে টঙ্গী প্রেসক্লাব পর্যন্ত ডেঙ্গু ও গুজব প্রতিরোধে গণসচেতনতামূলক র‌্যালী, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেছা মজিবের জন্মদিন, ২৪ আগস্ট আইভি রহমানের মৃত্যুবার্ষিকী, ২৭ আগস্ট কাজী নজরুল ইসলামের জন্মদিন উৎযাপন করার লক্ষ্যে গণসচেতনতামূলক মতবিনিময় সভা গতকাল শনিবার টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু ও গুজব প্রতিরোধ গণসচেতনতামূলক প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কার্যকরি সদস্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মো: উসমান আলী, সদস্য এড. হেলাল উদ্দিন, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রজব আলী, গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: হেলাল উদ্দিন, টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, ৫১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল বাছেদ খান, খালেদুুর রহমান রাসেল, ৪৮নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহজাহান মিয়া, জাকারিয়া হোসেন, হারুন অর রশিদ, তাজুল ইসলাম, রবিউল ইসলাম পাইলট, সাদেক হোসেন খান, কাজী মো: শহীদ, হাজী মোহাম্মদ আলী, এড. নাদিম আহমেদ শিমুল, রাজিব আহমেদ সাদিম প্রমুখ।
উল্লেখ্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে ৫ আগস্ট সকাল ১০টায় ডেঙ্গু সচেতনতা ও গুজব প্রতিরোধে র‌্যালীতে সকল গাজীপুুর মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগকসহ সকল সহযোগী সংগঠনের নেতকর্মীকে গণসচেতনতামূলক র‌্যালীতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ