News Bangla 24 BD | ঝিনাইদহে পশু হাটে গরু আছে ক্রেতা নেই, লোকসানের আশংকায় চাষী ও খামারীরা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে পশু হাটে গরু আছে ক্রেতা নেই, লোকসানের আশংকায় চাষী ও খামারীরা


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে কোরবানীর ঈদকে সামনে রেখে গরু মোটাতাঁজা করণের কাজ শেষ হয়েছে। এখন খামারীরা বিভিন্ন বাজারে গরু বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। গত বছরের তুলনায় এবার গরুর খাদ্যর দাম বেশি হওয়ায় যেমন দু:শ্চিন্তায় রয়েছেন তেমনি শেষ মুহূর্তে বাজারে গরুর আমদানি বেশি হওয়ায় নির্ধারিত মুল্য না পাওয়ায় লোকসানের আশংকা করছেন খামারিরা। আর কয়েকদিন পরই কোরবানীর ঈদ, সে উপলক্ষে জেলার ছয়টি উপজেলার ২৪৭টি খামার ও গৃহস্তরা গরু মোটাতাঁজা করনের কাজ ইতিমধ্যেই শেষ করেছেন। এক বছর ধরে লালন পালন করে গমের ভূষি, খৈল, খড়, কাচা ঘাস সহ অন্যান্য খাবার খাওয়ায়ে গরুকে দেশীয় পদ্ধতিতে মোটা-তাঁজা করণ করা হয়েছে বাজারে বিক্রী করার জন্য। আবার অন্যদিকে ব্যাপারিরা কমমুল্যে গরু ক্রয় করে ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বেশি লাভের আশায় নিয়ে যাচ্ছে। জেলা প্রানী সম্পদের কার্যালয় থেকে বলা হয়েছে, স্থানীয় বাজারে গরুর দাম না পাওয়ায় খামারিরা হতাশায় পড়েছেন। প্রতিটা বাজারে গরুর আমদানি বেশি হওয়ায় একদিকে গরুর দাম কমে যাচ্ছে। আবার কৃষক ও ক্রেতাদের হাতে টাকা না থাকায় তারা পছন্দের গরু পাচ্ছে না ক্রয় করতে। শেষ মূহূর্তে বাজারে যদি গরুর দাম বৃদ্ধি পাই তবে খামারিরা লাভের মুখ দেখতে পাবে। প্রস্তুত রয়েছে প্রায় ১লাখ ২২হাজার গরু। এ দিকে পুলিশ সুপার জানিয়েছেন, এ জেলায় ২৭টি পশুর হাটে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটা হাটে পুলিশের কন্ট্রোল রুমের পাশা-পাশি টহল দল ও জাল টাকা প্রতিরোধে সনাক্তকারী মেশিন বসানো হয়েছে। যাতে কোন প্রকার আইন-শৃঙ্খলা বিঘœ বা কেও প্রতারনার স্বীকার না হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ