News Bangla 24 BD | ঝিনাইদহের সেই ২০ লাখ টাকর ‘যুবরাজ’ এখন ঢাকার গাবতলীর পশুর হাটে - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহের সেই ২০ লাখ টাকর ‘যুবরাজ’ এখন ঢাকার গাবতলীর পশুর হাটে


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
তিন দিন আগে ঝিনাইদহ থেকে গাবতলীতে আনা হয়েছে ‘যুবরাজ’কে। প্রতিদিনই দুই টন ওজনের গরুটিকে দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। এর দাম চাওয়া হচ্ছে ২০ লাখ টাকা। প্রথমবারের মতো গরু নিয়ে গাবতলী পশুর হাটে এসেছেন মো. শাহে আলম মিয়া। ঝিনাইদহের আব্দুল্লাহ অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম থেকে আনা হয়েছে যুবরাজ, সাহেব, বাদশা, রবিসহ পাঁচটি গরু। ফার্মটির মালিক শাহে আলম বলেন, সাত বছর আগে গরু পালন শুরু করি। এবারই প্রথম গাবতলীর হাটে গরু নিয়ে এসেছি। গতবার গিয়েছিলাম চট্টগ্রামে। তিনি বলেন, আমার সবচেয়ে বড় গরুর নাম যুবরাজ। ঝিনাইদহ থেকে বাছুর অবস্থায় ১ লাখ ৫৫ হাজার টাকায় তাকে কিনি। প্রায় সাড়ে তিন বছর লালনপালন করে এবার হাটে এনেছি। এটা ফ্রিজিয়ান জাতের গরু। ‘যুবরাজকে দানাদার খাবার বেশি খাওয়ানো হয়। ধান, গম, ভুট্টা, খেসারি মিশিয়ে প্রতিদিন দুই বেলা করে খাওয়ানো হয়। ১৭ কেজি সকালে ও রাতে ১০ কেজি খাবার খাওয়ানো হয় তাকে। প্রতিদিন ৪২ কেজি করে ঘাসও খায় যুবরাজ। নিয়মিত খৈল-ভুসি ছাড়াও প্রতিদিন আট-নয়শত টাকার পাকা কলা খাওয়ানো হয় তাকে। প্রতিদিন অন্তত ১৬ থেকে ১৭শত টাকা খরচ হচ্ছে যুবরাজের পেছনে।’ শাহে আলম বলেন, খামারে গরু দেখভালের জন্য আমি ছাড়া আরও আট জন আছে। হাটে গরুগুলোকে দেখভালের জন্য আছে সাত জন রাখাল। যুবরাজের জন্য খামারে সারাক্ষণ দু’টি ফ্যান চালু রাখা হতো। গত সাড়ে তিন বছরে এর পেছনে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টাকা খরচ হয়ে গেছে। গরুটি বিক্রি করে খুব বেশি লাভ হবে না। শুধু খামারের সুনামের জন্যই এ হাটে আনা।’

এ বিভাগের অন্যান্য সংবাদ