News Bangla 24 BD | ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নগর ছাড়তে শুরু করেছে রাজধানীতে বসবাস করা মানুষ। সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা বাড়ি ফিরছেন। ভিড় করছেন বিভিন্ন টার্মিনাল ও স্টেশনে। লঞ্চ, স্টিমার, বাস ও ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।

শুক্রবার সকাল থেকেই মহাসড়কে তীব্র এ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ঘুরে দেখা যায়, প্রতিটি সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এতে গাড়ি চলাচলে কিছুটা ধীরগতির পাশাপাশি কয়েকটি পয়েন্টে তীব্র যানজটও লক্ষ্য করা গেছে। এ সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, ফুলবাড়িয়া, উলাইল, গেন্ডা, সাভার রেডিওকলোনী, সিএন্ডবি, বিশমাইল, নবীনগর, নয়ারহাট, ঢুলিভিটা, নবীনগর-চন্দ্র মহাসড়কের বাইপাইল, ইপিজেড, ভলিভদ্র বাজার, জিরানী ও চন্দ্রা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের ইউনিক জামগড়া, নরসিংহপুর, জিরাবো এবং আশুলিয়ার বাজার এলাকায় খোঁজ নিয়ে জানা যায় প্রতিটি পয়েন্টেই যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এর ফলে অতিরিক্ত চাপের কারণে এবং রাস্তার গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানামা ও লেন না মেনে যে যার মতো চলাচল করায় কোথাও তীব্র যানজটের সৃষ্টি হয়। বর্তমানে সাভারের উপর দিয়ে বয়ে যাওয়া তিনটি মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজট রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী যাত্রীরা।

চালক ও যাত্রীরা জানায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মহাসড়কগুলো যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ঈদের সময় যত ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে মহাসড়কে যানবাহনেরও সারি দীর্ঘ হচ্ছে। ফলে পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ঘণ্টারও বেশী। এছাড়া যানবাহনের চাপ বৃদ্ধির সঙ্গে বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় ঘরমুখো মানুষের দুর্ভোগে যোগ হয়েছে নতুন মাত্রা। এসব জায়গায় খালি পায়ে চলাচল করাটা দূর্বিসহ হয়ে পড়েছে। ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আবুল হোসেন বলেন, ‘ঈদে একটু গাড়ির চাপ বেশী হবেই। কিন্তু এবার আগে ভাগেই গাড়ির চাপ বেড়ে গেছে। তাছাড়া পল্লীবিদ্যুতের কাজের জন্য রাস্তার পাশে গর্তের সৃষ্টি হয়েছে। আর সকাল থেকে বৃষ্টি হওয়ায় সেসব গর্তে পানি জমে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে ট্রাফিক পুলিশ যানজট নিরসনে বৃষ্টির মধ্যেও কাজ করে জানিয়ে খুব দ্রুত যানজট নিরসন করছে।’

এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে গিয়ে বিভিন্ন সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ফলে পরিবার পরিজন ও ব্যাগ-ব্যাগেজ নিয়ে ঘরমুখো মানুষের পাশাপাশি সাধারন যাত্রীদেরও গণপরিবহনের অপেক্ষায় প্রহর গুণতে দেখা যায়। পরিবহন সংকটের এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চালক ও তার সহযোগীরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের অভিযোগ, নবীনগর থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত যেতে ৫০ টাকার ভাড়া সাড়ে ৩শ টাকা নেওয়া হচ্ছে। গাবতলী থেকে সাভার ২৫ টাকার ভাড়া ১শ টাকা, সাভার থেকে নবীনগর ১০ টাকার ভাড়া ৫০ থেকে ১শ টাকা ও আশুলিয়া থেকে বাইপাইল ১৫ টাকার ভাড়া ১শ টাকা পর্যন্ত গুণতে হচ্ছে তাদের।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় গণপরিবন গুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে ভ্রাম্যমান দোকানপাট পরিচালনা যেন মরার উপর খাড়ার ঘায়ের মতো।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘ঈদের ছুটি পেয়ে পোশাক শ্রমিকরা বাড়িতে যেতে শুরু করেছেন। শুক্রবার হওয়ায় গাড়ির চাপ একটু বেশি। বৃহস্পতিবার রাতে সড়কে যে যানজট হয়েছিলো শুক্রবার ভোরে তা ঠিক হয়ে গেছে। তবে সকাল থেকে আবারও গাড়ির চাপ বেড়ে গেছে। পুলিশ যানজট নিরসনের ২৪ ঘণ্টা সড়কে কাজ করছেন। আশা করি খুব তাড়াতাড়ি যানচলাচল স্বাভাবিক হয়ে আসবে।’

এর আগে গত বৃহস্পতিবার বিকেল থেকে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কমতে থাকায় শুক্রবার সকালে সড়কে স্বাভাবিক অবস্থা লক্ষ করা যায়। কিন্তু শুক্রবার দুপুরের পর থেকে যানজটের মাত্রা আবারও বৃদ্ধি পেয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ