News Bangla 24 BD | প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে গরু কোরবানি দিচ্ছেন মহেশপুরের কৃষক - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে গরু কোরবানি দিচ্ছেন মহেশপুরের কৃষক


ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবানি করছেন উপজেলার মাইলবাড়ীয়া ঢাকাপাড়া গ্রামের মৃত. আব্দুল হেকিম উদ্দীন শেখের পুত্র আবেদ আলী শেখ। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে এই কোরবানি দিচ্ছেন বলে জানায় এই কৃষক। কৃষক আবেদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে কোরবানী দিবো বলে নিয়ত করেছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগকে ভালবাসি, জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসি। তিনি আরও জানান, আমি ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনার দেওয়া ‘একটি বাড়ী একটি খামার’ প্রকল্প থেকে ২০ হাজার টাকা ঋণ নেই, সেই টাকা থেকে ১৭ হাজার একশত টাকা দিয়ে একটি গাভী ক্রয় করি। আমি তখনই নিয়ত করেছিলাম গাভী থেকে যদি ৫ টি বাছুর হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানী দিবো। পরবর্তীতে গাভী গরুটি লালন পালন করতে থাকি এবং গাভী থেকে আজ পর্যন্ত ৫ টি বাছুর হয়েছে, এবং সেইগুলো থেকে আরো ৪ টি হয়েছে। বর্তমানে মোট ৯ টি গরু রয়েছে আমার। যার আনুমানিক বাজার মূল্য বর্তমান প্রায় ৬ লক্ষ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ