জয়দেবপুর রেল জংশনে মোবাইল চোর চক্রের উৎপাত
সম্প্রতি জয়দেবপুর জংশনে চুরির মাত্রা ক্রমন্বয়ে বেড়েই চলছে। যাত্রীরা যখন ভীরের মধ্যে ট্রেনে ওঠে, ঠিক তখনই কিছু অসাধু লোক ভীরের মধ্যে ট্রেনে ওঠার নাম করে যাত্রীদের বিভিন্ন দামী দামী মোবাইল ও মানিব্যাগ চুরি করে। অনেক যাত্রীরা রেলওয়ে পুলিশের কাছে অভিযোগও করেছে। সম্প্রতি ঈদ-উল আযহায় নারীর টানে যাত্রীরা বাড়ি যাবার ও কর্মস্থলে আসার সময় অনেক যাত্রীরা টাকা পয়সা ও মোবাইল হারিয়েছে। গত রবিবারে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসে দিপ্তী নামে এক যাত্রী জয়দেবপুর জংশনে ট্রেন থেকে নামার পর প্লাটফর্মে যাত্রীদের ভীরের মধ্যে তিনি তার একটি মোবাইল ফোন হারিয়েছে জানালে তাৎক্ষনিক বিষয়টি জয়দেবপুর জংশনে নিরাপত্তায় নিয়োজিত থাকা ইনচার্জ এর কাছে অভিযোগ করিলে তিনি জানান এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করিবে। এরকম অনেক যাত্রী তাদের কাছ থেকে মোবাইল ও টাকা চুরি হয়েছে বলে আমাদের দায়িত্বে থাকা রিপোর্টার এর কাছে অভিযোগ করে। এ বিষয়ে জয়দেবপুর জংশনে ষ্টেশন মাষ্টারের সাথে যোগাযোগ করিলে তিনি জানান এ ব্যাপারে জয়দেবপুর জংশনে নিরাপত্তা সদস্যদেরকে আমি বলেছি যাতে এধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য এবং জোড়ালো ব্যবস্থা গ্রহন করার জন্য। ষ্টেশনে প্লাটফর্মে অপেক্ষাকৃত যাত্রীরা আরো অভিযোগ করেন, জয়দেবপুর জংশন একটি ব্যস্ততম ষ্টেশন হওয়া সত্ত্বেও কীভাবে ছোট্ট একটি প্লাটফর্মে অসংখ্য দোকান গড়ে উঠছে? যেখানে যাত্রীদের চলাচল করিতেই অসুবিধা হয় সেখানে এরকম প্লাটফর্মে অসংখ্য দোকান হওয়ার কারণেই যাত্রীদের ভীর হয় এবং তারই মাঝে অসাধু ব্যক্তিরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। যাত্রীরা এ ব্যাপারে সরকারের উর্ধ্বতন প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 