News Bangla 24 BD | টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী ফারুক সরকারের নেতৃত্বে হান্নান মোল্লা, মকবুল কাজী, তাপস মিয়াসহ সন্ত্রাসী হামালা করেছে স্থানীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী রুবি বেগমের উপর। সন্ত্রাসীরা এ সময় রুবি বেগমের উপর এলোপাথারি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার মাথার ডান পাশে ও চোখের ডান পাশে রক্তাক্ত জখম করে। তার হাত ও পা ভেঙ্গে পেলে। গুরুতর আহত এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।
এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ব্যাপক আঘাত ও রক্তাক্ত জখম করে। এর প্রতিবাদে রোববার দুপুরে টঙ্গীর সাতরঙ্গ ওয়াবদা গেইট এলাকাবাসীর উদ্যোগে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সন্ত্রাসী হামলায় আহত আওয়ামীলীগ নেত্রী রুবি বেগমের বাবা হাবিবুর রহমান, মা রেজিয়া বেগম, বোন রাবেয়া বেগম, এলাকাবাসী শামীম আহমেদ, সেফালী বেগম, সাফিয়া বেগম, শামসুন্নাহার, ইসমত আরা বেগম, সোহাগ মিয়া, মনির হোসেন, শরীফ গাজী, রফিকুল ইসলাম, মিলন মিয়া, ওবায়দুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবাষির্কী পালনের লক্ষ্যে মহিলা আওয়ামীলীগ নেত্রী রুবি বেগমের নেতৃত্বে তার নিজ কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন অনুষ্ঠানে সন্ত্রাসী ফারুকের নেতৃত্বে হান্নান মোল্লা, মকবুল কাজী, তাপস মিয়া তার অফিসে প্রবেশ করে তার উপর সন্ত্রাসী হামলা করে কুপিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে এবং তাকে টেনে হেছড়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। আমরা সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। মহিলা আওয়ামীলীগ নেত্রী রুবি বেগম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এব্যাপারে গত ১৬ আগস্ট আওয়ামীলীগ নেত্রী রুবি বেগমের মা রেজিয়া বেগম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৪। ধারা-১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ৫০৬ ধারায় সন্ত্রাসী ফারুক সরকার, হান্নান মোল্লা, মকবুল কাজী, তাপস মিয়াসহ অজ্ঞাত ১৫/২০জনের নামে একটি মামলা হয়েছে এবং প্রধান আসামী ফারুক সরকার ও হান্নান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বাকীরা পলাতক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ