News Bangla 24 BD | কালীগঞ্জে বিনোদনেরভরসা রেল স্টেশন, ব্রীজ ও সড়ক সেতু - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালীগঞ্জে বিনোদনেরভরসা রেল স্টেশন, ব্রীজ ও সড়ক সেতু


কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে সরকারী-বেসরকারী নেই কোন বিনোদন পার্ক বা কেন্দ্র। তাই স্থানীয়দের অবসর বা বিনোদনের মুহূর্তগুলোকে উপভোগ করার ভরসা ঢাকা-চট্রগ্রাম রেলরুটে আড়িখোলা রেলওয়ে স্টেশন, শীতলক্ষ্যা নদীর উপরে ঘোড়াশাল ব্রীজ, টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী বাইপাস সড়কের শহীদ ময়েজউদ্দিন সেতু, আজমতপুর-ইটাখোলা বাইপস সড়কের চরসিন্দুর সেতু এবং বালু নদী উপরে উত্তরা-কালীগঞ্জ সড়কের তেরমুখ সেতু। জীবনের ঝুঁকি নিয়ে জন উন্নয়নমূলক এসব স্থাপনাগুলোতে স্থানীয়রা অবসর সময় কাটান। তবে এ এলাকাবাসীর দাবী এখানে বিনোদন পার্ক বা কেন্দ্র তৈরি করা হউক। স্থানীয় প্রশাসন বলছেন দ্রুতই নির্মান হবে বিনোদন স্পট।
ঈদের আনন্দকে আরো দ্বিগুন করতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হয়। কিন্তু বিনোদনের ভালো কোন স্থান না পেয়ে নিরাশ হয়ে ফিরে যায় তারা। এ উপজেলায় এক সময় ঐতিহ্যকে ধারণ করে দর্শকদের মাতিয়ে রাখতো ‘আলোঘর’ ও ‘জামালপুর’ সিনেমা হল। এসব সিনেমা হল ভেঙ্গে এখানে নির্মাণ করা হয়েছে বহুতল মার্কেট। ফলে স্থানীয় সিনেমা প্রেমীরাও হতাশায় দিন কাটাচ্ছেন। কেউ কেউ এ উপজেলার আশপাশের বিনোদন কেন্দ্রগুলোকে ভীর করলেও অনেকে তা করতে পারছেন না। কারণ সাধ থাকলেও তাদের সাধ্য নেই।
বালু নদী উপরে উত্তরা-কালীগঞ্জ সড়কের তেরমুখ সেতুতে বেড়াতে আসা ইউনাইটেড হাসপাতালের চাকুরীজিবী সালাউদ্দিন রনি বলেন, কালীগঞ্জে পরিবার নিয়ে ঘুরে বেড়ানো বা অবসর কাটানোর মত কোন স্থান নেই। নেই বিনোদনের জন্য কোন সিনেমা হল বা পাবলিক থিয়েটারও।
কালীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই এ উপজেলায় বিনোদন কেন্দ্রের জন্য উদ্যোগ নেয়নি কোনো সরকার। এমনকি প্রশাসনের সহায়তায় বেসরকারি পর্যায়েও ভালো পার্ক বা উদ্যান গড়ে ওঠেনি। এক যুগ আগে কালীগঞ্জে আলোঘর ও জামালপুর সিনেমা হল বন্ধ হয়ে যায়। এর ফলে স্থানীয়রা হলে বসে সিনেমা দেখা থেকেও বঞ্চিত রয়েছে। অথচ এক সময় এ দুটি সিনেমা হলে দর্শকদের কালোবাজারিতেও টিকিট পাওয়া দুষ্কর ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, বিনোদন পার্ক বা কেন্দ্র নির্মানের ব্যাপারে উপজেলার দুটি স্থানের নাম উল্লেখ্য করে ইতোমধ্যে গাজীপুর জেলা প্রশাসকের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে স্থানীয়দের অবসর কাটানো বা বিনোদনের কোন সমস্যা হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ