News Bangla 24 BD | ঝিনাইদহে ১১ বছরেও চালু হয়নি সরকারি স্যালাইন ফ্যাক্টরি - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে ১১ বছরেও চালু হয়নি সরকারি স্যালাইন ফ্যাক্টরি


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
১১ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহে নির্মিত সরকারি স্যালাইন তৈরি ফ্যাক্টরি। বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে অবকাঠামো নষ্ট হচ্ছে। এমনকি ভবন টি পাহারা দেবারমত কেই নাই। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহ ওআরএস স্যালাইন ফ্যাক্টরি নির্মাণ প্রকল্পের আওতায় ফ্যাক্টরিটি নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশলি অধিদপ্তর। ২০০৫ সালের ২২ অক্টোবর নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ২০০৮ সালের ২১ আগস্ট। মোট ব্যয় হয় ৯৮ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকা। নির্মাণের পর এভাবেই পড়ে আছে। যন্ত্রপাতি সরবরাহ ও লোকবল নিয়োগ করা হয়নি। ১১ বছরেও সৃষ্টি করা হয়নি পদ। আবার কবে এটি চালু হবে তা কেউ বলতে পারে না। প্রায় কোটি টাকা ব্যায় করে এটি নির্মান করা হয়েছে। কিন্তু চালু করার জন্য কার ও কোন মাথা ব্যাথা নেই। এ স্যালাইন ফ্যাক্টরি নির্মাণের উদ্দেশ্য ছিল, উৎপাদিত স্যালাইন ঝিনাইদহ জেলাসহ আশে পাশের জেলায় সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র গুলোতে সরবরাহ করা। এতে এত্র এলাকার দরিদ্র মানুষ উপকৃত হতো। বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর স্যালাইন ফ্যাক্টরিটি চালুর জন্য পদ সৃষ্টি, লোকবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহের জন্য ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন। আগের দায়িত্ব থাকা সিভিল সার্জনরাও ফ্যাক্টরিটি চালু করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি লিখেছেন। কিন্তু এত দিনেও কাজের কাজ কিছু হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ