News Bangla 24 BD | ঝিনাইদহে ছাত্র লীগের কালো পতাকা মৌন মিছিল ও সমাবেশ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে ছাত্র লীগের কালো পতাকা মৌন মিছিল ও সমাবেশ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার সম্পন্ন ও এর মদদদাতাদের শাস্তির দাবিতে ঝিনাইদহে কালোপতাকা মৌন মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। সোমবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কলেজের শহীদ মিনার চত্বরে সমাবেশের অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম টিটন, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার সম্পন্ন ও এর পৃষ্টপোষকদের শাস্তির দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ