টঙ্গীতে আওয়ামীলীগকর্র্মীকে প্রাণ নাশের হুমকি অভিযোগ
গত ১৫ আগস্ট জাতীয় শোকদিবস পালন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুুতিকালে গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগের এক নারী কর্মীসহ তিনজন আহত হয়েছেন। এ বিষয়ে মামলা করায় আসামিরা বাদীকে মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে গাজীপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন রুবিয়া আক্তার রুবি নামের হামলায় আহত ওই নারী আওয়ামীলীগকর্মী।
সংবাদ সম্মেলনে রুবি আরো জানান, গত ১৫ আগস্ট টঙ্গীতে তার বাড়ির পাশের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকীর কর্মসূচি আয়োজন চলছিল। এ সময় পূর্বশত্রুতার জেরে ফারুক সরকার (৪৬), মো. হান্নান মোল্লা (৪৭), মকবুল কাজী (৪০) ও তাপস (৩৫)সহ অজ্ঞাতপরিচয়ের আরো ১০/১২ জন সন্ত্রাসী হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তাকে রক্ষার্থে মা ও ভাই এগিয়ে এলে তাদেরও মারপিট করে খুনের হুমকি দিয়ে চলে যায় হামলাকারীরা। তাদের হামলায় রুবির মাথা, ডান চোখের একপাশ রক্তাক্ত হয় এবং বাম হাতের হাড় ভেঙে যায়।
পরদিন ১৬ আগষ্ট রুবির মা রেজিয়া বেগম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর থেকে আসামিরা তাদের মামলা প্রত্যাহারের জন্য রুবিকে চাপ দিচ্ছেন। বলছেন নইলে সপরিবারে মেরে ফেলা হবে।
এমতাবস্থায় রুবি নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন সাংবাদিকদেরকে জানান, এ ঘটনায় মামলার এক ও দু’নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ও গ্রেফতারের চেষ্টা চলছে।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 