News Bangla 24 BD | কালিয়াকৈরে গজারী বল্লী ভর্তি ট্রাক জব্দ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালিয়াকৈরে গজারী বল্লী ভর্তি ট্রাক জব্দ


কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা মনজুরুল ইসলাম সহ বন প্রহরীরা ঢাকা-আরিচা মহা সড়কের নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে সোমবার সকালে একটি ট্রাকসহ ২২৬পিচ অবৈধ গজারি বল্লী জব্দ করেছে।
বন বিট অফিস সূত্রে জানা যায়,গোপন সংবাদের মাধ্যমে অবৈধ গজারি বল্লী নিয়ে একটি ট্রাক ধামরাই নয়ারহাট হয়ে ঢাকার দিকে যাবে।এমন সংবাদের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় অঞ্চল বন সংরক্ষক মুনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা ইউছুফ মিয়ার নির্দেশে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা মনজুরুল ইসলামের নেত্বতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ট (২০-৪৭৫৬)একটি ট্রাকসহ ২২৬পিচ অবৈধ গজারি বল্লী জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫লক্ষ টাকা। ট্রাক চালক এবং সহযোগিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি ।
এছাড়াও (২৩.০৮.১৯)গত শুক্রবার ঢাকা জেলার ধামরাই কালামপুর থেকে ৩০০ পিচ অবৈধ গজারি কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে যার বর্তমান বাজার মূল্য ৪ লক্ষদিক টাকা হবে।এব্যপারে কালিয়াকৈর চন্দ্রা বিট কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন,উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে সরকারি বনের জমি রক্ষা করা জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি।এছাড়াও যতদিন এ দায়িত্বভার আমি পালন করব তত দিন সততা, ন্যায় ,নিষ্ঠার সাথে কাজ যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ