গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের মেঘডুবি এলাকায় কভার্ডভ্যান-ইজিবাইক মুখোমুখি সংর্ঘষে বাবা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালক আহত হয়েছে। নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ থানার পয়ালী এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৪৭) এবং তার ছেলে আজিজ (১৭)। সোমবার দুপুরে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। মেট্রোপলিটন পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান মেট্রো সদর থানার সাহাপাড়া এলাকায় পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতো মফিজুল ইসলাম। ছেলেকে নিয়ে গ্রামেরবাড়ি চাঁদপুর যাওয়ার জন্যে জয়দেবপুর থেকে ইজিবাইকযোগে পূবাইল যাচ্ছিল। তাদের বহণকারী ইজিবাইকটি ঢাকা বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মফিজুল ইসলাম নিহত হয়। আহত অবস্থায় ছেলে আজিজ ও ইজিবাইক চালকে উদ্ধার করে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসক আজিজকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেয়ার পথে আজিজ মারা যায়। মৃতদেহ দুটি থানায় নেয়া হয়েছে।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 