News Bangla 24 BD | গাজীপুরে ডেঙ্গুতে স্কুল ছাত্রের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে ডেঙ্গুতে স্কুল ছাত্রের মৃত্যু


 গাজীপুর সিটি কর্পোরেশনের সামন্তপুর এলাকার এক স্কুল ছাত্র ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া এক নারী কাউন্সিলর ও তার বোন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত জিসান (১৮) নগরীর সামন্তপুর এলাকার মো: বিল্লাল হোসেনের ছেলে। সে ছোট দেওড়া অগ্রনী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলো। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪,৩৫ ও ৩৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পুষ্প আক্তার মায়া ও তার ছোট বোন শাকিলা আক্তার মুক্তা ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৩দিন ভর্তি থেকে গত রোববার বাসায় ফিরেছেন। নিহত স্কুল ছাত্র জিসানের বাবা মো: বিল্লাল হোসেন জানান, প্রায় ১৮দিন ধরেই ডেঙ্গুতে ভুগছিল জিসান। সম্প্রতি তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকের পরামর্শে সোমবার সন্ধ্যায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে জিসান মারা যায়। জিসান স্থানীয় ছোট দেওড়া অগ্রনী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। গাজীপুর সিটির ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহজাহান মিয়া জানান, তিনি জিসানের মৃত্যুর খবর পাওয়ার পর মঙ্গলবার সকালে তাদের বাড়িতে যান। নিহতের স্বজনদের কাছে তিনি জানতে পারেন ঈদের আগে জিসান ডেঙ্গুতে আক্রান্ত হলেও দুইদিন আগে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসাধীন আবস্থায় সকাল ১০টার দিকে সে মারা যায়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, গত ২৩ আগস্ট জ¦র নিয়ে জিসান এ হাসপাতালে ভর্তি হয়। তারদেহের ফুসফুসে সংক্রমনের সঙ্গে রক্তের প্লাটিলেটও কমতে থাকায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ২৫ আগস্ট তার রক্তে প্লাটিলেট সংখ্যা ছিল ৮৯ হাজার এবং ২৬ আগস্ট এ সংখ্যা দাঁড়িয়েছিল ৬৩ হাজারে। এতে ধারণা করা হচ্ছে জিসান ডেঙ্গু এবং নিয়োমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে ডেঙ্গু ছাড়াও অন্য ভাইরাসের আক্রমনেও রক্তে প্লাটিলেট কমে যেতে পারে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দেয়া ডেথ সার্টিফিকেটে জিসানের মৃত্যুর কারণ ডেঙ্গু বলেই উল্লেখ করা হয়েছে।
অপরদিকে, ডেঙ্গু জ¦রে আক্রান্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪,৩৫ ও ৩৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পুষ্প আক্তার মায়া জানান, গত ঈদের আগের দিন ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনা নিশ্চিত হওয়ার পর আমি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হই। ঈদের ছুটিতে বেড়াতে এসে আমার ছোট বোন শাকিলা আক্তার মুক্তার ডেঙ্গু ধরা পড়ে। পরে একইদিন আমার সঙ্গে ওই হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে অনেকটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ্য নই। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জনা যায়, গত ২৪ ঘন্টায় ১০জনসহ বর্তমানে ৩১জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত এ হাসপাতালে ৪৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৮ জন ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এখনও ডেঙ্গু গাজীপুর ছাড়েনি। তবে গাজীপুরে আগের চেয়ে ডেঙ্গুর প্রকোপ কমেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ