News Bangla 24 BD | গাজীপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন


গাজীপুর সদরের মির্জাপুর বাজারে দেশের অন্যতম বেসরকারী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও ঢাকা পূর্ব জোনের প্রধান মোহাম্মদ উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ডেভেলপমেন্ট উইং এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো: ইয়াহিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফজলুল হক মুসুল্লী, ইউনিটি ফেব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন মৃধা, গাজীপুর সদর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আবু তাহের মুসুল্লী, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম শফি, মেসার্স বিপু এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মো: শাহ আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক প্রধান মো: আনোয়ার হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ