News Bangla 24 BD | কালিয়াকৈরে গাড়ী চাপায় ওয়ালটনের ২ শ্রমিক নিহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কালিয়াকৈরে গাড়ী চাপায় ওয়ালটনের ২ শ্রমিক নিহত


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়া এলাকায় শাহ সিমেন্ট গাড়ীর চাপায় ওয়ালটন কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারি চালিত এক ভ্যান চালক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া নন্দন পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বাটপাড়া এলাকার নজরুল ইসলাম (৩০) ও ঝিনাইদহের শৈলকুপা থানার পিরগাতি এলাকার জারজিদ (৩৫)। এরা দুজনেই উপজেলার চন্দ্রা ওয়ালটন কারখানার শ্রমিক ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার সাভার থেকে শাহ্ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকটি চন্দ্রা-নবীনগর সড়কের উপজেলার নন্দন পার্কের সামনে পৌঁছলে শ্রমিকবাহী একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ওয়ালটন কারখানার দুই শ্রমিক নজরুল ও জারজিদ ঘটনাস্থলেই মারা যান। এসময় ভ্যান চালক শামীম হোসেন আহত হন। ওই ঘাতক ট্রাকটি পালিয়ে গেলে একই কোম্পানির অপর একটি সিমেন্ট মিকসার গাড়ি আটক করে এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। পরে আহত ভ্যান চালককে উদ্ধার করে স্থানীয় ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সালনা (কোণাবাড়ি) হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, নিহতদের লাশ উদ্ধার এবং এবং আহত ভ্যান চালককে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া জনগনের হাতে একই কোম্পানীর অপর একটি আটককৃত গাড়ি থানায় আনা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ