News Bangla 24 BD | শৈলকুপায় দুদকের অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

শৈলকুপায় দুদকের অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস


 ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় দূর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাউদিয়া গ্রামে কুমার নদে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে দুদক। জানা যায়, দুদক হট লাইন ১০৬ এ অভিযোগের ভিত্তিতে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের ইনফোর্সমেন্ট টিম এ অভিযানে নামে। অভিযানে উপস্থিত ছিলেন দুদকের যশোরের উপ-পরিচালক মোঃ নাজমুচ্ছায়াদাত, সহকারী পরিচালক মোশাররফ হোসেন, মাহফুজ ইকবাল, কোর্ট ইন্সপেক্টর আকতারুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস ও পৌর নায়েব আব্দুস সালাম প্রমুখ। দুদক জানায় ঝাউদিয়া গ্রামে মৃত খালেক সাহেবের ছেলে সামসুল ইসলাম এর বাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো। ড্রেজার মেশিন ধ্বংস করা হলেও মালিক পাঁচপাখিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস সাত্তার পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ