News Bangla 24 BD | টঙ্গীতে নদী দখল ও দূষণ রোধে নদীযাত্রা কর্মসূচি পালিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

টঙ্গীতে নদী দখল ও দূষণ রোধে নদীযাত্রা কর্মসূচি পালিত


টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে নদী দখল ও দূষণ রোধে নদীযাত্রা নামে এক অভিনব প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। টঙ্গী উন্নয়ন পরিষদের আয়োজনে রোববার সকালে স্থানীয় পরাণমন্ডলেরটেক খেয়াঘাট থেকে যাত্রা শুরু করে ভাওয়াল মির্জাপুর পর্যন্ত তুরাগ নদীতে নদীযাত্রা কর্মসূচি পালিত হয়।
টঙ্গী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমুর নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, শিক্ষানুরাগী হাবিবুর রহমান, টঙ্গী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মজিবুর রহমান মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল কবির আনোয়ার, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন দুদু, কামাল হোসেন, আব্দুস সালাম মাতবর, আবুল বাসার খোকন, ইদ্রিস মিয়া, মুক্তিযোদ্ধা লেহাজ উদ্দিন, শ্রমিক নেতা মুজিবুর রহমান, মোজাম্মেল হক, সমাজকর্মী নাজিম উদ্দিন, জুনায়েদ মিয়া, অহিদ মন্ডল, নুরু সরকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, যেকোনো মূল্যে টঙ্গী-গাজীপুরের প্রাণ তুরাগ নদীর দখল ও দূষণ রোধ করা হবে। নদী দূষণরোধ করতে না পারলে অচিরেই নদীর মাছসহ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। যা এলাকার জনজীবনের জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ