News Bangla 24 BD | গাজীপুরে বিস্ফোরণে ভবনধস, ১৮জন আহত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

 গাজীপুরের বোর্ডবাজার এলাকায় রাধুনি খাবার হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির একাংশ ধসে পড়ে দগ্ধসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। এসময় পাশের দু’টি ভবনের কিছু অংশও ধসে পড়ে। শনিবার রাত ২টার দিকে রাঁধুনি হোটেলে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, শনিবার মধ্যরাতে বোর্ড বাজার এলাকায় তিন তলা ভবনের রাঁধুনি
হোটেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলা ও দ্বিতীয়তলা এবং পাশের দু’টি চারতলা ভবনের নিচতলা আংশিক ধসে পড়ে। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
তিনি বলেন, বিস্ফোরণে হোটেলটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এছাড়া পাশের তৃপ্তি হোটেল ও আইএফআইসি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের হাসপাতাল নিয়ে যান। তবে, ফায়ার সার্ভিস পরে আরও দু’জনকে উদ্ধার করে।’ মো. আতিকুর রহমান বলেন, হোটেলটিতে গ্যাসের সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তদন্তের পরই বিষয়টি পরিষ্কার বলা যাবে।
ঢামেক হাসপাতালের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণের ঘটনায় ১৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় রাঁধুনি নামে খাবার হোটেলে বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনুর ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনুর ইসলাম জানান, রাত ২টার দিকে বোর্ডবাজার এলাকায় রাঁধুনি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ফায়ার সার্ভিসের একজন, জিএমপি পুলিশের একজন, তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের একজন ও বিস্ফোরণ অধিদপ্তরের একজন
প্রতিনিধি। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরদিকে গাজীপুর সিটি মেয়র আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ