News Bangla 24 BD | রেস্টুরেন্ট ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা, মৃত্যুর প্রহর গুণছে রাশেদ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

রেস্টুরেন্ট ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা, মৃত্যুর প্রহর গুণছে রাশেদ


গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকার শনিবার মধ্যরাতে বিকট বিস্ফোরণে পাশাপাশি লাগোয়া দুটি রাঁধুনী ও তৃপ্তি রেস্টুরেন্টের ভবন দুটি লন্ডভন্ড হয়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৮ জন। তার মধ্যে রাশেদ মিয়া (২২) নামে এক হোটেল কর্মী ঢাকা মেডেকেল হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর প্রহর গুনছেন। রবিবার ক্ষতিগ্রস্ত মনসুর প্লাজাটি ঝুঁকিপূর্ণ ঘোষণ া করে ব্যানার টানিয়ে দেয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণে রাঁধুনী রেস্টুরেন্টের কর্মী রাশেদ মিয়ার শরীর ৯০শতাংশ পুড়ে গেছে। অন্যরা আশঙ্কামুক্ত এবং এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: জাকারিয়া খান জানান, শনিবার মধ্যরাতে নগরীর বোর্ডবাজার এলাকার মনসুর প্লাজার নিচ তলায় রাঁধুনী রেস্টুরেন্টে বিকট শব্দে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ওই রেস্টুরেন্টসহ পাশে থাকা তৃপ্তি হোটেল বিধ্বস্ত এবং আশ-পাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয় মনসুর প্লাজার তিনতলার ভবনটি। এর দ্বিতীয় তলায় একটি বেসরকারি ব্যাংক আই.এফ.আই.সি বোর্ডবাজার শাখা রয়েছে। বিস্ফোরণের পর তিনতলার এ ভবনটির নিচতলার অংশে কলাম ও ভীমগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে অবস্থান করা নিরাপদ নয়। তাই ভবনটি ঝুকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এতে ওই ভবনের দ্বিতীয় তলায় থাকা আইএফআইসি ব্যাংকের বোর্ডবাজার শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এ শাখার কার্যক্রম টঙ্গীস্থ চেরাগআলী মার্কেট শাখায় চালানো হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি গতকাল সোমবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। তদন্ত কমিটির আহবায়ক গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহীনুর ইসলাম জানান, কমিটি বিশেষজ্ঞ টিমের সহায়তায় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যথাসময়ে প্রতিবেদন দেয়া হবে। তবে তদন্ত কমিটির একজন সদস্যের ধারণা দুই রেস্টুরেন্টের নিচ দিয়ে স্যুয়ারেজ লাইনে ময়লা আটকে গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে র‌্যাবের বিশেষজ্ঞ দল। পাশাপাশি পুলিশ বিস্ফোরণের ঘটনাটি নাশকতা না দুর্ঘটনা তা তদন্ত করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ