News Bangla 24 BD | টঙ্গীতে তিন খুনি ছিনতাইকারী র‌্যাবের হাতে গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

টঙ্গীতে তিন খুনি ছিনতাইকারী র‌্যাবের হাতে গ্রেফতার


গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর কামরুল ইসলাম (৩৫) হত্যাকান্ডের ঘটনায় মূল হোতাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে তিন জন। এরা হলো- মোঃ আব্দুল হক রনি ওরফে বাবু (১৯), মোঃ সুজন ওরফে শাহজালাল (২১) এবং মোঃ আউয়াল হালদার (২৬)।
উল্লেখ্য- গত ০৭ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ রাত আনুমানিক ০৪৩০ ঘটিকায় গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন কলেজ গেইট এলাকায় মোঃ কামরুল ইসলাম (৩৫) নামক একজন ব্যক্তিকে অজ্ঞাতনামা কতিপয় ছিনতাইকারী ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। ছিনতাইকারীরা নিহত কামরুল ইসলাম এর ডান পায়ের উরুতে ধারালো ছোড়া (সুইচ গিয়ার) দিয়ে গুরুতর জখম করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্ণিত হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের ছোট ভাই মোঃ আবুল কালাম @ মতিউর রহমান (২২) বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা রুজু করা হয়, যার নম্বর-২৪ তারিখ ০৭/০৯/২০১৯ ইং, ধারা ধারা- ৩০২/৩৯৪/৩৪ দঃ বিঃ।
নিহত কামরুল ইসলাম নাটোর জেলার সদর থানাধীন শ্রীকৃঞ্চপুর গ্রামের মৃত আবুল কাসেম এর বড় ছেলে। সে আরএফএল কোম্পানীর সিলেট জেলার জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। ঘটনার দুই দিন পূর্বে ভিকটিম কামরুল ইসলাম সাপ্তাহিক ছুটিতে নাটোরে তার নিজ বাড়িতে যায়। পরবর্তীতে ঢাকাস্থ আরএফএল কোম্পানীর প্রধান অফিসে অফিসিয়াল মিটিং এ অংশগ্রহণের উদ্দেশ্যে গত ০৬/০৯/২০১৯ ইং তারিখ বাড়ি থেকে রওনা দেয়। গত ০৭/০৯/২০১৯ ইং তারিখ রাত আনুমানিক ০৪০০ ঘটিকায় ভিকটিম টঙ্গী পুর্ব থানাধীন দত্তপাড়ায় তার পূর্ববর্তী কর্মস্থলের সহকর্মীদের সাথে রাত্রিযাপনের উদ্দেশ্যে কলেজ গেইট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে তাকে অতর্কিত আক্রমন করে। এসময় ছিনতাইকারীদের বাধা প্রদান করায় তারা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে মারাত্মকভাবে জখম করে তার নিকটে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ ৩৫,০০০/- টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে টঙ্গী পূর্ব থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এরই ধারাবাহিকতায় ০৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখ রাত আনুমানিক ০২৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যাকান্ডের মূল হোতা ১) আব্দুল হক রনি @ বাবু (১৯), পিতা- মৃত হাসান আলী, মাতা- সামসুন্নাহার বেগম, সাং- মান্দারী, পোষ্ট- দিঘোলী বাজার, থানা- লক্ষীপুর সদর, জেলা- লক্ষীপুর, বর্তমানে সাং- এরশাদ নগর, ব্লক-১, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর এবং তার সহযোগী পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে হত্যাকান্ডে ব্যবহৃত ০১ টি ধারালো সুইচ গিয়ার চাকু, হত্যার সময় ব্যবহৃত ০১ টি অটোরিকশা এবং ভিকটিমের ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ