টঙ্গীতে ডাকাতির প্রস্তুতি গ্রেফতার :৭
স্টাফ রিপোর্টার : টঙ্গীর গাজীপুরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রোববার ভোর ৪ টার দিকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল শিহাব হোসেন (১৯), মোহাম্মদ মহসিন (৪৪), আহসান উল্লাহ (৩৫), মনির হোসেন (৩০), রবিউল ইসলাম (২০), সাজন (২২) ও রাশেদুল ইসলাম (২২)। তাদের বাড়ি টঙ্গীর এরশাদ নগর এবং গাজীপুরা এলাকায়।
টঙ্গী পশ্চিম থানার এসআই মোহাম্মদ আবদুল মালেক সাংবাদিকদের নিকট খবরটি নিশ্চিত করেন।
তিনি জানান গাজীপুরা স্যাটান গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ১২/১৩ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানে পুলিশ সাত ডাকাতকে আটক এবং তাদের কাছ থেকে আটটি ছুরি উদ্ধার করে।
এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 