গাজীপুরে রেলে কাটা পড়ে একজনের মৃত্যু
নীলফামারির সাবেক এক স্বাস্থ্য পরিদর্শক রেলে কাটা পড়ে গাজীপুরে মৃত্যুবরণ করেছে।
শনিবার জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম যোগেন্দ্র চন্দ্র রায় (৬৫)। তিনি নীলফামারি সদরের থানাপাড়া এলাকার ভেলসা রায়ের ছেলে।
তিনি গাজীপুর শহরের মাধববাড়ি এলাকায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন এবং আশাপূর্ণ মাল্টি পারপাস কো-অপারেটিভ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের এএসআই সান মং মারমা বলেন, বিকাল পৌনে ৫টার দিকে জয়দেবপুর জংশনের উত্তর পাশে প্লাটফর্মে রেলপথ পার হওয়ার সময় রাজশাহীগামী চাঁপাই এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
তাকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি নীলফামারী সিভিল সার্জন অফিসের সাবেক স্বাস্থ্য পরিদর্শক ছিলেন। সেখানকার চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি গাজীপুরে চলে আসেন। এখানে স্থানীয় আশাপূর্ণ মাল্টিপারপাস কো-অপারেটিভ-এ চাকরি নেন।
তার ছেলে নিকুচি বল্লব রায় তমাল গাজীপুর ডায়াবেটিস সেন্টারের চিকিৎসক।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 