News Bangla 24 BD | গাজীপুরে ডাকাতের হামলায় গৃহকর্তা খুন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

 গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা আব্দুর রউফ (৬০) খুন হয়েছেন। এসময় আহত হয়েছেন স্ত্রী মাজেদা বেগম (৫৫)। সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ দক্ষিণ সালনা এলাকার মৃত আজগর ওরফে আগর আলীর ছেলে। গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রাত আড়াইটার দিকে মুখে গামছা বাঁধা ১০/১২ জনের একটি ডাকাতদল আব্দুর রউফের বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙে প্রবেশ করে। পরে ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির লোকজনদের হাত-পা বেঁধে লুট করতে থাকে। এসময় আব্দুর রউফকে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্বামীকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রউফের স্ত্রী মাজেদা বেগমও আহত হন। এরপর ডাকাতরা ঘরে থাকা অšন্ত ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন। মাজেদা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাজীপুর মেট্টো পুলিশের সদর থানার ওসি মো. এজাজ শফি জানান, প্রাথকিভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ