News Bangla 24 BD | ঝিনাইদহে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা বিসর্জন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা বিসর্জন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা বিসর্জন হয়েছে।মঙ্গলবার বিকালে এ উপলক্ষে জেলা শহরের চাকলা পাড়ার নবগঙ্গা নদীর কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অংশ নেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা প্রশাসক এর কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন, পূজা বিসর্জন কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভার আগে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান কে পূজা বিসর্জন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। আলোচনা শেষে সন্ধা-রাত অবধি ঝিনাইদহ পৌর এলাকা সহ বিভিন্ন এলাকার শারদীয় দূর্গাপূজা নবগঙ্গা নদীতে বিসর্জন হয়েছে। এর আগে বিভিন্ন এলাকার শারদীয় দূর্গাপূজা আলমসাধু গাড়ীতে এনে নবগঙ্গা নদীর কুলে অবস্থান নেয়। সে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ওসি সদর থানার ওসি মঈন উদ্দিন, ওসি (তদন্ত) এমদাদুল হক ,ওসি অপারেশন মহসীন হোসেন,ডিবি পুলিশ, পূজা বিসর্জন কমিটির,নেতৃবৃন্দ,মানিক বিশ্বাস মধু,পলাশ বিশাস, বাচ্চু মিয়া,বাবু মিয়া, টোনা জোয়ারদার প্রমূখ। পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এর নির্দেশে কালিগনজ উপজেলা,কোটচাঁদপুর উপজেলা,মহেশপুর উপজেলা,হরিনাকুন্ডু উপজেলা,শৈলকুপা উপজেলার বিভিন্ন মন্দিরে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে নির্দিষ্ট স্থানে বিসর্জন হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ