News Bangla 24 BD | রাজেন্দ্রপুরে ডাকাত আটক - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

মিলন শেখ : গাজীপুর সদর উপজেলার হালডোবা এলাকা থেকে ডাকাতি করার সময় এ ডাকাতকে আটক করেছে হোতাপাড়া ফাঁড়ি পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটায় তাকে আটক করা হয়। এ সময় ডাকাতের কোপে নাইমুল ইসলাম আহত হয়েছেন। তার বাড়ি বরিশাল সদর থানার গৌরী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। আটক রাকিব (২৪), জয়দেবপুর থানার রৌদ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে । জানা যায়, আলরেনু বেকারীর বিপনকর্মী নাইমুল ইসলাম ও মনির হেসেন টাকা নিয়ে রাজেন্দ্রপুর কাপাসিয়া সড়কের হালডোবা এলাকায় পৌছলে তাদের গতিরোধ করে দুই ডাকাত। দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তারা ডাকাতদের প্রতিরোধ করতে চেষ্টা করে। এ সময় তারা ডাক-চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন ও পুলিশ এগিয়ে এসে রাকিবকে আটক করে। অপর এক ডাকাত পালিয়ে যায়। এ রাকিবের কাছ থেকে একটি রাম দা ও কালো কাপড় উদ্ধার করা হয়। হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ মোজাহিদুল ইসলাম জানান, এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ