ঝিনাইদহে মসজিদের ইমাম ও খতীবদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে মসজিদের ইমাম ও খতীবদের সাথে মতবিনিময় করেছে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। সোমবার দুপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সদর থানার ওসি মঈন উদ্দিন। আলোচক ছিলেন পুরাতন জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মাদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন। এসময় প্রধান অতিথি বলেন, সম্প্রতি ভোলায় যে ঘটনাটি ঘটেছে তা অনাকাঙ্খিত। এ ধরনের ঘটনা দেশের কোথায় যেন আর না ঘটে। ফেসবুকে পোষ্ট দেওয়াকে কেন্দ্র করে আর যেন কোন বিশৃঙ্খলা না ঘটে এজন্য ইমাম ও খতীবদের কাজ করতে হবে। জুম্মার দিনে মুসল্লীদের এ সম্পর্কে সচেতন করতে হবে। তিনি আরও বলেন, যদি কেউ ফেসবুকে এ ধরনের পোষ্ট দেয়ও তবেও তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে। আইনের মাধ্যমেই তাদের শাস্তি দেওয়া হবে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 