News Bangla 24 BD | গাজীপুরে ছেলের হাতে পিতা খুন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছেলের হাতে এক স্কুলশিক্ষক পিতা হত্যার অভিযোগ উঠেছে। সোমবার মধ্যরাতে উপজেলার লতীফপুর এলাকায় এ হত্যাকান্ড ঘটেছে। নিহত আব্দুল ওয়াদুদ বাবুল (৫৫) কাপাসিয়া তরগাঁও এলাকার একটি গার্লস হাই স্কুলের শিক্ষক। তার ছেলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র এমদাদ হাসমী রাতুলকে (২৫) পুলিশ আটক করেছে। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, স্কুলশিক্ষক বাবা তার ছেলের চাহিদা মত অর্থের জোগান দিতে না পারায় দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। এ নিয়ে সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাবার মাথায় রড দিয়ে আঘাত করে রাতুল। গুরুতর আহত ওয়াদুদ বাবুলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ