News Bangla 24 BD | গাজীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


ভোলায় এক হিন্দু যুবক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তি করে ফেজবুকে স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে গাজীপুরে হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি গাজীপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে ভাওয়াল রাজবাড়ি রোড প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মুফতি মাসউদুল করীমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামীর গাজীপুর জেলা সভাপতি মুফতি মাসুদুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, মুফতি নাসিরউদ্দিন খাঁন, মাও: হাবিবুর রহমান মিয়াজী, মুফতি লেহাজ উদ্দিন ভূইয়া, মাও: মুফতি আব্দুল মান্নান, মুফতি আতাউর রহমান, মাও: আলী হায়দার, মাও: সফিকুল ইসলাম মারুফ, মাও: মোখলেছুর রহমান, মুফতি জুলফিকার হায়দার প্রমুখ। সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর বিরুদ্ধে কটুক্তি করে ফেজবুকে স্ট্যাটাস প্রদানকারী যুবকের ফাঁসির রায় কার্যক্রর করার আগ পর্যন্ত রাজপথ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ