ঝিনাইদহ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু
ঝিনাইদহঃ
ঝিনাইদহে জেলা কারাগারে নন্দ কুমার দাস (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। সে জেলার কালীগঞ্জ উপজেলা কুল্লা পাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে। ঝিনাইদহ কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, গত ২২ অক্টোবর ডাকাতি মামলায় আদালত নন্দ কুমার দাস কে জেল হাজতে প্রেরণ করে। সকালে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করে। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।
এ বিভাগের অন্যান্য সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 