News Bangla 24 BD | যারা বিপথগামী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

যারা বিপথগামী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


রওশন আরা নুপুর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, যারা দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের কাউকে ক্ষমা করবেন না। যারা বিপথগামী হয়েছে তিনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। এমনকি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যারা অপকর্মের সঙ্গে জড়িত তিনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কার্পণ্য করছেন না। এটা যেমন নিজের দলের প্রতি মেসেজ, তেমনি অন্যান্যদের জন্য মেসেজ। তিনি বলেন, আমরা এতদিন সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছি, জঙ্গিবাদ নির্মূল করেছি, এখন আমাদের চলমান স্লোগান ইচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আমরা নিরপেক্ষ ভাবে সততার সঙ্গে ন্যায়ের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, দেশকে দুর্নীতিমুক্ত করব। যেখানে দুর্নীতি সরকার সেখানে হাত বাড়িয়ে তা নির্মূল করবে। কারণ দুর্নীতির শিকড় অনেক গভীরে। তাই দুর্নীতি উপড়ে ফেলতে আমরা সবাই সচেষ্ট থাকবো। দেশের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন তা নিশ্চিত করবো।

  শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে মন্ত্রী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এম পি শামসুননাহার ভূঁইয়া, র‌্যাব- এর মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহামাদ সরকার, সিটি কাউন্সিলর মাওলানা মনজুর হোসেন প্রমুখ। র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্নীতি- এই চারটি দানবের বিরুদ্ধে আমাদের লড়াই। এসব দানব নির্মূলে আমাদের অভিযান চলছে, এ অভিযান চলামান থাকবে। যারা নোংরা রাজনীতি করে, টাকা পেছনে দৌঁড়ায় তাদের আপনারা পরিহার করুন। এসব আমাদের সমাজ জীবনকে কলুষিত করছে। এদের উপরে ফেরতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন আমরা অনেক প্রতিশ্রুতি দেই, ভালো ভালো কথা বলি, কিন্তু সেগুলো বাস্তবায়ন করি না। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্দশের কথা বলি, আদর্শ লালনের কথা বলি কিন্তু সেগুলো পালন করি না। প্রধানমন্ত্রী মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আমরা ও প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে আমাদের রাজনীতির কর্মকান্ড পরিচালিত করবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ