শ্রীপুরে শিশু হত্যা ঘটনায় বাবা গ্রেফতার
গাজীপুরের শ্রীপুরে একটি ছেলে শিশুকে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবাকে আটক করেছে থানা পুলিশ। শিশুটির নাম আব্দুল্লাহ আল মাহাদী।
শ্রীপুর থানার পরিদর্শক আক্তারুজ্জামান সাংবাদিকদেরকে জানাান- রবিববার সকালে বাথরুমে বালতির পানিতে ১৯ দিন বয়সী শিশুটির লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। অভিযুক্ত পিতার নাম বিজয় হাসান (২৬)। তার বাড়ি শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে।
জানা যায়, শিশুটির মা শিশুটিকে নিয়ে ভাংনাহাটি গ্রামে বাবার বাড়িতে ছিলেন। বিজয় হাসান শুক্রবার শ্বশুর বাড়ি যান।
শিশুর নানা মোফাজ্জল হোসেন বলেন, রোববার ভোরে শিশুটিকে বিছানায় না পেয়ে তার মা খোঁজাখুঁজি করেন। পরে বাথরুমের বালতির পানিতে তাকে চুবানো অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর বাবা বিজয় এই হত্যাকান্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেন নানা মোফাজ্জল।
“বিজয় নেশাগ্রস্থ এবং অন্য নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। শিশুটি মায়ের পেটে থাকা অবস্থায় বিজয় হাসান তাকে হত্যার হুমকি দিয়েছিল।”
শিশুর মৃত্যুর পর তারা বিজয়কে আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে বাবা বিজয়কে গ্রেফতার করে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 