ঝিনাইদহে রয়েল পরিবহণের চাপায় শিশু শ্রমিক নিহত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় বাস চাপায় সুমন হোসেন (১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে।
সোমবার সকালে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন হোসেন সাধুহাটি ইউনিয় পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় সকালে গ্যারেজে কাজ করার জন্য সেখানে যায় সুমন। এসময় গ্যারেজের পাশে থাকা কুকুর সুমনকে তাড়া করে। সুমন রাস্তা পার হয়ে পালাতে গেলে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 