News Bangla 24 BD | শৈলকুপায় সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

শৈলকুপায় সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন


ঝিনাইদহঃ
ঝিনাইদহে ভূমিদস্যু, জাল দলিল তৈরীর হোতা ও সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ কর্মসূচীর আয়োজন করে দুধসর ও ফুলহরি ইউনিয়নের জনগন।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার নানা শ্রেণী পেশার মানুষসহ ভূক্তভোগিরা অংশ নেয়। এসময় ভুক্তভোগি ভগবাননগর গ্রামের আমিরুল ইসলাম, আনছার আলী, আদিবাসি পাড়ার লালন কুমার বিশ্বাস, বীরেন্দ্রনাথ মন্ডল, ভাটই এলাকার মকবুল মোল্লা, আসানগর গ্রামের মাজিদ মোল্লাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ভূমিদস্যু মোবাশ্বের এলাকার অনেকের জমি জাল দলিল করে পেশীশক্তির মাধ্যমে দখল করে নিয়েছে। সে এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ ব্যাপারে অভিযুক্ত মোবাশ্বের আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ