News Bangla 24 BD | পুলিশের ৮ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হলেন - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

পুলিশের ৮ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হলেন


বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৮ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন- যশোর জেলার পুলিশ সুপার মঈনুল হক পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার টি,এম, মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন খান বিপিএম (বার), পিপিএম এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিপিএম।

এ বিভাগের অন্যান্য সংবাদ