News Bangla 24 BD | গাজীপুরে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত


 দূর্নীতি প্রতিরোধ, দালালদের দৌরাতœ্য ও গ্রাহক হয়রানী বন্ধ করা, বৈদ্যুতিক দুর্ঘটনা বহুলাংশে হ্রাস করার প্রয়াসে গাজীপুর মহানগরীর সালনাতে সোমবার সকালে গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি ১ এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি ১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি ১ এর এসিসটেন্ট জেনারেল ম্যানেজার (এসএস) মোঃ রিয়াদ কাইয়ূম, এজিএম (আইটি) সুজন বড়–য়া, পিইউসি শিশির কুমার রায় প্রমুখ।
পল্লী বিদ্যুত সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মইন উদ্দিন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি বলেন, সাধারনত আমরা উঠান বৈঠক উঠানে গিয়েই করে থাকি কারন যাদেরকে বিদ্যুত দেওয়া হয়, তাদের সাথে কথা বলা । এটাও একটা বড় ফোরাম হতে পারে কারন যারা মানুষ গড়ার কারিগর এবং মানুষ গড়ার কারিগড় হবেন তারা এখানে আছেন। কাজেই আমাদের কথাগুলো এখানকার ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের পরিবারগুলোতে বিস্তৃতভাবে পৌছে দিতে পারে। তিনি বলেন, আমরা বিদ্যুত দিয়ে থাকি, গ্রাহকরা বিদ্যুত নেয়। অতএব আমরা একে অপরের সহযোগি হিসেবে কাজ করতে পারি। কিন্ত কোন কোন ক্ষেত্রে দেখা যায়, আমাদের গ্রহনযোগ্যতা আপনাদের কাছে থাকে না । কারনটা আমরাই । গ্রাহকদের বিভিন্ন সমস্যার কথা তাদের মুখ থেকে শোনার জন্য ও তার সমাধান করার জন্যই উঠান বৈঠক।
অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি ১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল বলেন, আমরা গাজীপুরে শতভাগ বিদ্যুত সংযোগের ব্যবস্থা করেছি। আমরা চাই নিরবচ্ছিন্ন বিদ্যুত দিতে। আমরা চাই দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত বিদ্যুত দিতে। আসলে আমরা শত চেষ্টা করেও দূর্নীতিমুক্ত ও দালালমুক্ত পরিবেশে বিদ্যুত দিতে পারছি না। আমাদের মধ্যে কিছু লোক রয়েছে যারা অফিসে না গিয়ে দালালদের মাধ্যমে বিদ্যুত নেয়। আমরা চাই প্রত্যেক গ্রাহক সরাসরি অফিসে যাক এবং নিজের কাজটা নিজেই করুক। আমাদের মধ্যে কিছু অসৎ লোক থাকতে পারে, যদি গ্রাহকশ্রেনী সচেতন হয়, তবে তারা এ সুযোগ পাবে না। তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুত সাশ্রয় করার জন্য প্রিপেইড মিটার দিয়েছে। অথচ প্রিপেইড মিটার নিতে আমাদের মধ্যে গরিমসি। আমি নিজেও প্রিপেইড মিটার ব্যবহার করছি, দেখা প্রিপেইড মিটারে অনেক টাকা সাশ্রয় হচ্ছে। সুতরাং আপনাদের মধ্যে ভয়ের কোন কারন নেই। কারো যদি মিটার লাগাতে কোন সমস্যা হয় , সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সমস্যার সমাধান করবো। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ