News Bangla 24 BD | টঙ্গীতে ডাকাতির প্রস্তুতি কালে নারীসহ আট জন গ্রেফতার - News Bangla 24 BD
News Head

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতি কালে নারীসহ আট জন গ্রেফতার


 র‌্যাব-১, উল্টরা ঢাকার একটি আভিযানিকদল গোয়েন্দা তথ্যের মাধ্যমে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকার ঢাকা-গাজীপুর মহাসড়কের পাশের্^ চেরাগআলী ট্রাক স্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি কালে সংঘবদ্ধ ডাকারত চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে- পিরোজপুরের ইসহাক আকন্দের ছেলে মোঃ শহিদ আকন্দ (৪২), পটুয়াখালীর মৃত চেরাগ আলী হাওলাদারের ছেলে মোঃ জাকির হোসেন ওরফে কামাল (৩৫) ও মৃত আলী মাঝির ছেলে মোঃ শাজাহান (৩৫), টাঙ্গাইলের জয়নাল মিস্ত্রির ছেলে মোঃ মাহাবুব মানিক (৩১), নীলফামারির মোঃ আনিসুল ইসলামের ছেলে বাবু ইসলাম ওরফে পিচ্ছি বাবু (২৮), পটুয়াখালীর মৃত মতলেব মৃধার ছেলে মোঃ আল আমিন হোসেন (৩৬) ও জামালপুরের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ নুর ইসলাম (১৯) এবং টাঙ্গাইল জেলার মোঃ কামরুল ইসলামের স্ত্রী মোছাঃ আর্জিনা বেগম (২৩)।
ওই সময় তাদের নিকট হতে ০১ টি দেশীয় তৈরি শর্টগান, ০৪ রাউন্ড কার্তুজ, ০১ টি পিস্তল কভার, ০১ টি প্রাইভেটকার, ০২ টি ওয়াকিটকি সেট, ০৩ টি ডিবি লেখা জ্যাকেট, ০৪ টি ধারালো ছুরি, ০১ টি চাপাতি, ২০ টি মোবাইল ফোন, ০১ টি কাটার, ০১ টি গ্রান্ডিং মেশিন, ০১ টি হেক্স ব্লেড, ০৮ টি গাড়ীর না¤¦ার প্লেট, ০৩ টি তালা খোলার রড, ০৪ টি ওয়াকিটকি চার্জার, নগদ ৪,৫০০/- টাকা উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ