News Bangla 24 BD | ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষন, থানায় মামলা - News Bangla 24 BD
News Head

ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষন, থানায় মামলা


ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতার স্বজনরা জানান, শনিবার বিকেলে শিশুটি খেলতে খেলতে প্রতিবেশি মসলেম শেখের ছেলে কাঠমিস্ত্রি হাফিজুরের বাড়িতে যায়। বাড়ি থেকে হাফিজুর বাজার থেকে চানাচুর কিনে দিয়ে পার্শবর্তী কলা বাগানে নিয়ে যায়। সেখানে তাকে জোরপুর্বক ধর্ষণ করে কাউকে না বলার জন্য ভয় দেখায়। শিশুটি বাড়িতে এসে বিষয়টি বাবা-মাকে জানায়। পরে মহেশপুর থানায় নির্যাতিতার পিতা বাদী হয়ে হাফিজুরকে আসামী করে একটি মামলা দায়ের করে। সেখান থেকে রাত ২ টার দিকে ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিতাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত হাফিজুর। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) এস এম আমানুল্লাহ বলেন, শিশুটির ডাক্তারী পরীক্ষা করানোর জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। ধর্ষক হাফিজুরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ