News Bangla 24 BD | আইনজীবি হত্যায়ফাঁসির আদেশ প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার - News Bangla 24 BD
News Head

আইনজীবি হত্যায়ফাঁসির আদেশ প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


গাজীপুরে এড. ফিরোজ্জামান সোহেল (২৮) হত্যা মামলায় ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী মোঃ সায়মন শাহরিয়ার ওরফে সজলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে র‌্যাব। গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের আাভিযানিকদলের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার তাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকার সায়েদাবাদস্থ জনপড় মোড়ে অবস্থিত ১০/৬ (এ) নম্বও বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব সূত্র জানায়- ২০০৮ সালে জেলা সদরের জয়দেবপুর থানাধীন দক্ষিণ ছায়াবিথীতে (সোহেলের দোকান সংলগ্ন) অবস্থানকালে ধৃত আসামীসহ আরো অপরাপর আসামীরা মিলে এড. ফিরোজ্জামান ওরফে সোহেলকে নৃশংসভাবে খুন করে। এ ঘটনায় মামল হলে গ্রেফতার এড়ানোর জন্য আসামীরা এলাকা ছেড়ে পলায়ন করে। এদিকে বিজ্ঞ আদালত মামলার বিচার শেষে আসামীকে পেনাল কোডের ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে মৃত্যু দন্ডে দন্ডিত ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন। র‌্যাব তাতে পলায়নের দীর্ঘ ১১ বছর পর গ্রেফতার করে গাজীপুর সদর থানায় সোপর্দ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ