গাজীপুরে বালিশ চাপা দিয়ে গৃহবধুকে হত্যা, স্বামীকে কুপিয়ে জখম
গাজীপুরে নিজ শয়নকক্ষে এক গৃহবধুকে বালিশ চাপা দিয়ে খুন ও তার হত্যার ঘটনা দেখে ফেলায় স্বামীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নিহত রিনা আক্তার (৪৫) গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুরের পশ্চিম বিলাশপুর এলাকার সিদ্দিক মিয়া বেপারী স্ত্রী। রোববার সকালে গাজীপুর মহানগরীর সদর থানাধীন বিলাশপুর নিয়ামত সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। জিএমপি সদর থানার পরিদর্শক শেখ মো: মিজানুর রহমান জানান, রিনা-সিদ্দিক দম্পতি দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরের নিয়ামত সড়ক এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের তৃতীয় তলার ফ্লাটে বসবাস করছেন। শনিবার রাতে তারা দুজনেই রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে স্বামী সিদ্দিক ঘরে টাইলস লাগানো দেয়ালে পানি দিতে যান। এসময় দূর্বৃত্তরা ঘরে ঢুকে রিনাকে গলায় ওড়না পেঁচিয়ে ও নাকে-মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে দূর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় দেখে ফেলায় তারা সিদ্দিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন জানা সম্ভব হয়নি। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, রিনাকে মৃতাবস্থায় এবং তার স্বামী সিদ্দিককে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। গলায় ও পেটে ধারালো অস্ত্রের জখম অবস্থায় সিদ্দিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতের ছোট বোন মনিতারা জানান, দীর্ঘদিন ধরে রিনার সঙ্গে তার স্বামীর পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল। সিদ্দিকের বড় ভাইয়ের ছেলে মো. হোসেন ঢাকার আশুলিায় থেকে একটি স্কুলে নবম শ্রেণিতে লেখা পড়া করে। শনিবার হোসেন তার আরো দুই বন্ধুকে নিয়ে রিনাদের বাসায় উঠে। তারা রাতের খাবার সেরে ওই বাসায় একটি কক্ষে শুয়ে পড়ে। সকালে এক পর্যায়ে তারা সিদ্দিকের ছেলে দেলোয়ার হোসেনকে ওই ভবনের একই তলার অপর কক্ষেবাইরে থেকে আটকে রাখে। পরে ঘর থেকে বেরুতে চেষ্টা করলে বাইরে থেকে দরজা বন্ধ রয়েছে বুঝতে পেরে আর্তচিৎকার শুরু করে। এসময় প্রতিবেশিরা গিয়ে সিদ্দিককে রক্তাক্ত অবস্থায় এবং ঘরে রিনার লাশ পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে হোসেন ও তার বন্ধুরা পলাতক রয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 