News Bangla 24 BD | কালিয়াকৈরে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাঠালতলী গ্রাম কমিটি গঠন নিয়ে সোমবার রাতে আওয়ামীলীগের দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ দু গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, চলমান প্রক্রিয়ায় গঠিত হচ্ছে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন গ্রাম কমিটি। গ্রাম কমিটি গঠনে কোন ভোটিং করা হচ্ছেনা। সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করা হচ্ছে। স্থানীয় জেলা উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থেকে তাদের ইচ্ছেতেই হয় ভাইটাল পোষ্ট নির্ধারণ। ওই দিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী ও সিকদার জহিরুল ইসলাম জয় সহ উপজেলা, ইউনিয়নের বিভিন্ন নেতা উপস্থিত থেকে সমন আলী নামে একজনকে সভাপতি ঘোষনা দেওয়ার পরই অপর একটি পক্ষ তার প্রতিবাদ করে বাকবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ লেগে যায়। এ সময় স্থনীয় ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে জুয়েল, সুলতান, শহিদ ও নাবিল কে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। জুয়েলকে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করে ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা সানোয়ার জাহান বলেন, এ বিষয়ে আমাদের জানা নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ