গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ চক্রের একজন গ্রেফতার, ৬ মাসের জেল
গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ প্রদানের মূল হোতা মেছের আলী মেচোকে (৫৫) গ্রেফতার করা হয়েছে । গাজীপুর জেলা প্রশাসন ও তিতাস গ্যাস অফিসের একটি দল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে গিয়ে তাকে গ্রেফতার করে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে । এছাড়া ওই এলাকার বাসিন্দা আফজাল হোসেনকে অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অভিযান পরিচালনার সময় গ্রেফতারকৃতের স্বজনরা তিতাসের লোকজনের উপর হামলা চালানোর চেষ্টা করে।
গাজীপুর তিতাস অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা শহরের সন্নিকটস্থ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের চাপুলিয়া এলাকার বিভিন্ন বাসাবাড়ীতে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করে আসছে একটি মহল । জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার সকালে ওই এলাকায় তিতাস গ্যাস অফিস একটি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মোবাইল কোর্ট এর উপস্থিতি টের পেয়ে অবৈধ সংযোগ প্রদানের মূল হোতা মেছের আলী মেচো দৌড়ে পালিয়ে যাবার সময় তিতাসের ব্যবস্থাপকের হাতে ধরা পরে। পরে তার স্ত্রী নাজমা আক্তারকে আটক করা হয় । এছাড়া অবৈধ সংযোগ দেবার কারনে ওই এলাকার আফজাল হোসেনকে আটক করা হয় । গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আফজাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়। আর মেছের আলীকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও তার স্ত্রী নাজমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে আফজাল হোসেন ও মেছের আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে জানান, এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে শিবলু, মৃত কাছিম উদ্দিনের ছেলে আনিস, ময়জুদ্দিনের ছেলে সেলিম, আফতাব উদ্দিনের ছেলে আজিজুল তালুকদারের সাথে যোগসাজসে মেছের আলী এলাকার সাধারন মানুষের কাছ থেকে ৫০ থেকে ৮০ হাজার টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করে। তারা প্রতি মাসে গ্রাহকদের কাছ থেকে ৪০০ টাকা তুলে নিজেদের মধ্যে তা ভাগাভাগি করে নিত। গ্রেফতারকৃতরা আরো জানায়, তারা পুলিশকেও প্রতি মাসে মাসোহারা প্রদান করে থাকে । এদিকে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার সময় আটককৃতদের সহযোগিরা তিতাস অফিসের লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা করলে উপস্থিত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তা প্রতিহত করে। এসময় হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে চলে যায় ।
অভিযান পরিচালনার সময় উক্ত এলাকার প্রায় ৪ কিলোমিটার এলাকার এক ইঞ্চি ব্যাসার্ধের ৩০০০ ফুট পাইপ, ২ ইঞ্চি ব্যাসার্ধের ২০০ ফুট পাইপ, চুলা, রাইজার জব্দ করা হয় । এলাকার প্রায় ২৫০টি বাড়ীর ৭০০ চুলার লাইন বিচ্ছিন্ন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় গাজীপুর তিতাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, আনোয়ার হোসেন, আসাদুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 