কালিয়াকৈরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্ততি দূর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে উপজেলার খাড়াজোড়া এলাকাস্থ কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, কালিয়াকৈর থানা ওসি আলমগীর হোসেন মজুমদার, পল্লীবিদুৎ ডি জি এমপ্রমুখ। বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের র্কমকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাএসময় উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 