News Bangla 24 BD | গাজীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিকউন্নয়নে মতবিনিময় - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিকউন্নয়নে মতবিনিময়


গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের মর্যাদাপূর্ণ জীবন, আর্থ-সামাজিক ও স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা বুধবার শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুল রহমান। এসময় অন্যান্যর মধ্যে যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস এম এমদাদুল হক, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আশরাফ আলী, গাজীপুর সরকারী মহিলা কলেজেরে সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তিতাস, বীর মুক্তিযোদ্ধা মো: হাতেম আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শিরিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মজীবী নারী সংগঠনের পরিচালক রাহেলা রব্বানী। কর্মজীবী নারীর ফিল্ড ম্যানেজার মো: বেলাল হোসেনের উপস্থাপনায় প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন প্রাক্টিক্যাল এ্যাকশন এর প্রোগ্রাম ম্যানেজার দীপক চন্দ্র রায়।
সভায় বক্তারা বলেন দলিত সম্প্রদায়, সমাজের হতদরিদ্র জনগোষ্ঠির পরিচ্ছন্নতাকর্মগণ রাতের অন্ধকারে গৃহস্থালী ও পয়ঃবর্জ্য পরিস্কারে নগরের পরিবেশ পরিস্কার রাখে অথচ তাদের নিরাপত্তা, সামাজিক মর্যাদা, বাসস্থান, স্বাস্থ্যসেবাসহ সবকিছুই থেকে যাচ্ছে উপেক্ষিত। এসকল ভাগ্যাহত মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই কর্মজীবী নারী ও প্রাক্টিক্যাল এ্যাকশন সিটি কর্পোরেশন এলাকায় কাজ করে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ