News Bangla 24 BD | গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রফেতার - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রফেতার


গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর মৃতদেহ ড্রেনে ফেলে দেয়ার অভিযোগে স্বামীকে আটক করেছে র‌্যাব-১-এর সদস্যরা। বুধবার বিকেলে র‌্যাব-১-এর সদস্যরা ও মেট্রোপলিটন সদর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। নিহত জোসনা বেগম (৪৫) রাঙ্গামাটির লংগদু থানার সোনাইল এলাকার আব্দুল কাদেরের স্ত্রী। তারা সপরিবারে সালনা এলাকায় ভাড়া বাসায় থাকতো।
গাজীপুর র‌্যাব-১-এর গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান সালনা এলাকায় পরিবারসহ জোসনা বেগম ভাড়া বাসায় থাকতো। তিনি একটি মেসে রান্নার কাজ এবং তার স্বামী আব্দুল কাদের রাজমিস্ত্রির কাজ করতো। গত রোববার ভোরে স্ত্রী রান্নার করার কাজে যাওয়ার সময় এগিয়ে দিতে যায় আব্দুল কাদের। এক পর্যায়ে পথে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় আব্দুল কাদের তার স্ত্রী জোসনা বেগমকে মুখ চেপে শ্বাসরোধে হত্যা করে। পরে মৃতদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রেলওয়ে ব্রিজের নিচে একটি ড্রেনে ফেলে দেয়। এদিকে জোসনা বেগমকে না পেয়ে তার ছেলে থানায় একটি সাধারণ ডায়রী করে। পরে র‌্যাব-১ সদস্যরা বিষয়টি তদন্ত শুরু করে এবং নিহতের স্বামী আব্দুল কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পোড়াবাড়ী র‌্যাব-১ ক্যাম্পে নেয়া হয়। জিজ্ঞাসাবাদে আব্দুল কাদের তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সালনা এলাকায় একটি ড্রেন থেকে জোসনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ তার মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্ত্রী অবাধ্য থাকায় তাকে হত্যা করেছে বলে আব্দুল কাদের র‌্যাবকে জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ