News Bangla 24 BD | ঝিনাইদহ সিমান্তে বিএসএফ’র গুলিতে আরো এক বাংলাদেশী নিহত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহ সিমান্তে বিএসএফ’র গুলিতে আরো এক বাংলাদেশী নিহত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
৪ দিনের ব্যবধানে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আরো এক বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষির বিএসএফ গুলিতে নিহত হয়েছেন। নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আবদুল মান্নানের ছেলে। শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামক স্থানে সুমন বিএসএফ’র গুলিতে নিহত হয়। শুক্রবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পুরিচালক কামরুল হাসান গনমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তায় এ খবর নিশ্চিত করেন। ই-মেইল বার্তায় নিহত সুমনকে গরু চোর হিসেবে আখ্যা দিয়ে বিজিবির প্রেস কিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহেশপুুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি এর অধীনস্ত লড়াইঘাট বিওপির বিপরীতে প্রতিপক্ষ ৮ ব্যাটালিয়ন বিএসএফ এর পাখিউড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০ / ১৩৩ ১৩৪-আর পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে শিলগেইট নামক স্থানে বিএসএফ কর্তৃক ০১ রাউন্ড ফায়ার করে। স্থানীয় এলাকাবাসীর ভারতীয় আত্মীয় সূত্রে জানায় গুলিতে একজন বাংলাদেশী গরু চোরাকারবারী নিহত হন। তার নাম সুমন। নিহত বাংলাদেশী নাগরিকের লাশ পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে বিজিবি জানায়। উল্লেখ্য গত ৩ নভেম্বর মহেশপুর সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে বিএসএফ’র গুলিতে আবদুর রহিম নামে এক গরুর রাখাল নিহত হন। তিনি মহেশপুর উপজেলার সেজিয়া ইউনিয়নের বাউলিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে। ঘটনার দিন ভারতের হাবাশপুর এলাকার ৬০ নং মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। ঘটনার চার দিনের মাথায় আবারো বিএসএফ সুমন নামে এক বাংলাদেশীকে হত্যা করলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ