যারা শুরু থেকে শেষ পযন্ত ছিল তাদের কমিটিতে রাখার আহবান -গাসিক মেয়র
গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটির শুরু থেকে অদ্য পর্যন্ত যারা সংগঠনের জন্য কাজ করেছেন তাদেরকে কমিটিতে রাখার আহবান জানিয়েছেন গাজীপুর সিটির মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি আরো বলেন- বর্তমানে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের ইমেজ ভালো। এটা ধরে রাখার দায়িত্ব তৃণমূল নেতা-কর্মীদের। কমিটি করতে হবে সাবেক ছাত্রনেতা দেখে, যাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে। তাদেরকেই কমিটিতে প্রাধান্য দেয়া দরকার বলে আমি মনেকরি।
আসছে ১৬ই নভেম্বর স্বেচ্ছাসেবকলীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কতৃক আয়োজিত বর্ধিত ওইসব কথা বলেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম।
সংগঠনের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনিরের সঞ্চলনায় নগরের বোর্ড বাজার মোল্লা কনভেনশন সেন্টারে সোমবার বিকালে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নগরের প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে নেতা-কর্মীরা এসে শ্লোগানে শ্লোগানে মূখরিত করে তুলেন সভটি।
বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, সহ-সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় সদস্য এস এম ফনির, নগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, শাজাহান মন্ডল, হুমায়ুন কবির জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, হামিদুর রহমান তুহিন প্রমূখ।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 