News Bangla 24 BD | গাজীপুর সিটিতে চারটি ট্রাক ও বাসষ্টান্ড করা হবে -মেয়র জাহাঙ্গীর - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুর সিটিতে চারটি ট্রাক ও বাসষ্টান্ড করা হবে -মেয়র জাহাঙ্গীর


গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় চারটি ট্রাকষ্টান্ড ও বাসষ্টান্ড করা হবে। আমরা আগামী মাসে এর প্রস্তাবনা পাশ করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তব পাঠাব। গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ট্রাক টার্মিনাল নির্মাণ প্রসঙ্গে সিটি মেয়র আলহাজ¦ এড. জাহাঙ্গীর আলমের সাথে বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সিটি মেয়র আরো বলেন ৪০/৫০ বিঘা জায়গার উপরে আমরা ১টি করে ষ্টান্ড করবো। এটা একটি অস্থায়ী ষ্টান্ড। এটাকে স্থায়ী করার জন্য যা যা করার দরকার তাই করবো। যদি ব্যর্থ হই তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলনে যাবো।
মেয়র বলেন- এখানে অনেকেই জনপ্রতিনিধিত্ব করেছেন, তারা শুধু দাওয়াত খেয়েছে আর ভোটের জন্য মিথ্যে আশ্বাস দিয়েছে। আমরা বাস্তবে বিশ্বাসী, কাজের মাধ্যমে বিশ্বাস অর্জন করতে চাই। সিটি এলাকায় প্রতি ওয়ার্ডে একযোগে কাজ চলছে। ওই কাজের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এগুলো মোকাবেলা করে এগিয়ে চলছে উন্নয়ন।
সংগঠনের মালিক সমিতির সভাপতি মির্জা শামীম হাসান এর সভাপতিত্বে ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী মোঃ সেলিম এর সঞ্চলনায় ওই সভায় আরো উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দীন মোল্লা, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল আলিম, এমএম নাসির উদ্দীন, সেলিম খান, মাসুম বিল্লাহ বিপ্লব, কামরুল হাসান, মোঃ ইয়াসিন, মোঃ আজমেরী খান টুটুল, নুর নবী আনসারী নবীন ও শ্রমিক সংগঠনের নেতা শামসুল ইসলাম মাস্টার, আজাদ হোসেন প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ