News Bangla 24 BD | ঝিনাইদহের ২ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহের ২ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা, পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিদ্যুতের উপকারভোগীরা। এ দুটি উপজেলায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র রয়েছে ৪টি। এখানে নির্মিত লাইন রয়েছে ২ হাজার ৬শ ৬ কিলোমিটার। এখন থেকে উপজেলা দুটির ৪০৭ টি গ্রামে ১ লক্ষ ৩৭ হাজার ৬শ ৬৩টি সংযোগের মাধ্যমে মানুষকে সেবা প্রদান করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ